এইচ. এস. সি. ও সমমানের পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা।



এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু.......
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। দেশের দুই হাজার ৪৫২টি কেন্দ্রে সকাল ১০টায় একযোগে শুরু হবে পরীক্ষা।

এবার প্রথম দিন বাংলা বিষয়ে পরীক্ষা হবে। এবার ১৯টি বিষয়ের ৩৬টি পত্রের পরীক্ষা সৃজনশীল পদ্ধতিতে হবে। এসএসসির মতো এইচএসসিতেও এবার থেকে প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা হবে। দুই পরীক্ষার মধ্যে ১০ মিনিট বিরতি রাখা হয়েছে। পরীক্ষায় ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা। পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন ছাত্র এবং ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন ছাত্রী। আটটি সাধারণ বোর্ডের অধীনে ১০ লাখ ২০ হাজার ১০৯ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৯১ হাজার ৫৯১ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম-এ ১ লাখ ২ হাজার ১৩২ জন এবং ডিআইবিএসে চার হাজার ৭৯৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৪৪ হাজার ৭৪৪ জন।

Comments